1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চরমোনাই মাহফিলে গিয়ে নদীতে নেমে যুবকের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনায় যুবলীগ নেতা রাজীব আবদুল্লাহ গ্রেফতার ভোলা সদর থানা পুলিশের অভিযানে ১৭ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ আটক ১ মেহেন্দিগঞ্জের হাজিরহাট সংলগ্ন পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ মেহেন্দিগঞ্জের কালিকাপুর থেকে ৮০ পিস ইয়াবাসহ ১ জন আটক পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা হাম উপসর্গে আরও ২ মৃত্যু ৬-১৬ বছর বয়সীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির চরফ্যাশন শহরের প্রবেশমুখে দীর্ঘদিনের ময়লার ভাগাড় এখন ‘গ্রিন জোন’ কাজিরহাটে উন্নয়নের নামে আশ্বাসের বাণী বাতাসে ঝুলছে  পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা, হাসপাতালে চিকিৎসাধীন

চরমোনাই মাহফিলে গিয়ে নদীতে নেমে যুবকের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৯০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // চরমোনাই মাহফিলে গিয়ে নদীতে গোসলে নেমে মো. এনামুল (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে চরমোনাই মাদরাসা সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। এনামুল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারী থানা এলাকার বাসিন্দা। তার মরদেহ উদ্ধার করে বরিশাল নৌপুলিশের হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চরমোনাই মাহফিল মিডিয়া উপ-কমিটির সদস্য কে এম শরীয়াতুল্লাহ।

তিনি বলেন, দুপুরে তারা চার বন্ধু একসঙ্গে গোসলে নামেন। পরে কীভাবে এনামুলের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে বরিশাল নৌপুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। স্বজনরা এলে মরদেহ হস্তান্তর করা হবে। স্থানীয়দের বরাত দিয়ে বরিশাল নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, দুপুরে চার বন্ধু একসঙ্গে গোসলে নামেন। পরে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তিনি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews