1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চেয়ারম্যান বাবু ৫ দিনের রিমান্ডে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

চেয়ারম্যান বাবু ৫ দিনের রিমান্ডে

  • প্রকাশিত : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২১৮ 0 বার সংবাদি দেখেছে
জামালপুর প্রতিনিধি // সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামি রেজাউল করিম ও মনিরুল ইসলাম মনিরের চারদিন ও জাকিরুল ইসলামের তিনদিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রোববার জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালত এ আদেশ ঘোষণা করা হয়।

এর আগে দুপুর দেড়টার দিকে আসামিদের জামালপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী ইউসুফ আলী বলেন, সাংবাদিক নাদিম হত্যা মামলার মূল আসামি মাহমুদুল আলম বাবুসহ চারজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কিছুক্ষণ আগে শুনানি শেষ হয়েছে।

এর আগে শনিবার (১৭ জুন) পঞ্চগড় থেকে চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ তিনজন এবং বগুড়া থেকে রেজাউলকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ প্রকাশের জেরে বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews