1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছাগলে গাছের পাতা খাওয়ায় ছোট ভাইকে খুন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ছাগলে গাছের পাতা খাওয়ায় ছোট ভাইকে খুন

  • প্রকাশিত : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৭৬ 0 বার সংবাদি দেখেছে
ভোলা দক্ষিণ প্রতিনিধি // ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই মো. ছালেম মুন্সিকে (৬০) মেরে ফেলার অভিযোগ ওঠেছে আপন বড় নসু মুন্সির (৬৫) বিরুদ্ধে।

গতকাল শুক্রবার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ফুল কাচিয়া ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রাতে নিহত ছালেমের স্ত্রী জয়তুন বেগম থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলা আমলে নিয়ে পুলিশ নসু মুন্সিকে গ্রেপ্তার করেছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া বলেন, ‘গতকাল বিকেলে খবর পাই বড় ভাইয়ের মারধরে ছোট ভাই খুন হয়েছে। এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি বড় ভাই নসু মুন্সির ছাগল তার ছোট ভাই মো.ছালেম মুন্সির বাগানের কিছু গাছপালা খেয়ে ফেলে। এ বিষয় বলতে গেলে বড় ভাইয়ের মারধরে ঘটনাস্থলেই ছোট ভাই মারা যান। এ ঘটনায় গতকাল রাতেই হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বড় ভাইকে গ্রেপ্তার করে আজ সকালে জেল হাজতে পাঠিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews