1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছাত্রলীগের আহ্বায়ক মান্নার সফলতায় ঈর্সান্বিত অসাধুরা! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

ছাত্রলীগের আহ্বায়ক মান্নার সফলতায় ঈর্সান্বিত অসাধুরা!

  • প্রকাশিত : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২৮৮ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।।

বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহমেদ মান্নাকে নিয়ে অপপ্রচার করছে একটি মহল বলে অভিযোগ পাওয়া গেছে। নগর ছাত্রলীগের গুরুত্বপুর্ন এই পদধারী নেতার সফলতায় ঈর্সান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মহলে এই অপতৎপরতার চালিয়ে যাচ্ছে অসাধু মহলটি। জানাযায়, বরিশাল নগরীর ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হয়েই রইজ আহমেদ মান্না নানা ইতিবাচক কর্মকান্ড বাস্তবায়িত করে চলেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেই রাজনীতি নামক পেশায় সেবাকেই প্রধান্য দিয়ে অগ্রসর হয়েছেন প্রতিমুহুর্তে। অন্যাইয়ের বিরুদ্বে লড়াই করে বিভিন্ন সময় সর্ব মহলে প্রশংসা কুড়িয়েছেন। অবশ্য সে ধারবাহিকতা তিনি অব্যাহতও রেখেছেন। রাজনীতিতে যুক্ত হয়ে সর্বদা তার ওপর আরোপিত দায়িত্বটুকু সফলভাবে পালন করেছেন। এতে যেমন নিজ দলের কর্মীদের ভালবাসা পেয়েছেন তেমনি অর্জন করেছেন সিনিয়র রাজনৈতিক নেতাদের সমর্থন। রাজনীতিকে চলার পথে পাড়ি দিয়েছেন নানা ঘাত-প্রতিঘাত। কিন্ত সত্যের সাথে অন্যায়ের বিরুদ্বে লড়াই করে তার সফলতা কেউ দমাতে পারেনি। তার ইতিবাচক কর্মকান্ডের মধ্যে দিয়ে অর্জিত সফলতা যেমন কেউ প্রতিরোধ করতে পারেনি ঠিক তেমনি তাকে নিয়ে অসাধু মহলের ক্রোধও ততটাই বেড়ে চলেছে। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়া এই নগর ছাত্রলীগ নেতাকে সমাজে প্রশ্নবিদ্ধে বারংবারই পাঁয়তারা চালিয়েছে ওই মহলটি। তিলকে তাল করে মান্নাকে সমালোচনার কেন্দ্রবিন্দুতে রেখে ফায়দা লুটাই ছিল মহলটির প্রধানতম লক্ষ্য।

সম্প্রতি এক অপপ্রচারের শিকার হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অথচ সেটি কোন নির্ভরযোগ্য মাধ্যম নয়। কিংবা কোন অনলাইন নিউজ পোর্টালও নয়। ফেইসবুকের একটি পরিচয় বিহীন পেইজ থেকে হুবহু গণমাধ্যমের আঙ্গিকে সেটিকে সাজিয়ে উপস্থাপন করা হয়েছে সংবাদরুপে। অথচ সরকার এসকল পেইজ ও ভিডিও সংবাদের বিরুদ্বে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। পেইজটি থেকে বিভিন্ন সময় সংবাদরুপে নানামুখী কর্মকান্ড প্রচার করা হচ্ছে। অথচ এসকল পেইজ কিংবা আইপি টিভিতে সংবাদ প্রকাশে রয়েছে সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা। তথাপি কোন নিয়মেরই তোয়াক্কা করছেনা নামসর্বস্ব এইসকল মাধ্যমগুলো। অপপ্রচার করে ভিউ বাড়িয়ে অনলাইন থেকে অর্থ অর্জনেই এইসক্ল মাধ্যমগুলো ব্যবহৃত হয়ে আসছে বলে জানান ভুক্তভুগীরা।

রইজ আহমেদ মান্নাকে নিয়ে সম্প্রতি প্রকাশ করা ওই ফেইসবুক পেইজটির নাম স্বদেশ। ওপর প্রান্ত থেকে কে সংবাদ আঙ্গিকে প্রচার করছে তাকে কেউ চিনেননা। সাংবাদিক মহলেও নেই এই পেইজটির সাথে সম্পৃক্ততা । সরকার এসকল কথিত প্রতিষ্ঠানের বিরুদ্বে কঠোর নির্দেশনা আরোপ করলেই এদের রুখতে কোন পদ্দখেপ পরিলক্ষিত হয়না। আর এতেই সমাজের সুপরিচিত ব্যক্তিরা এদের নানামহলে সমালোচিত হচ্ছে। যা হয়রানী ছাড়া ব্যতিক্রম নয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews