1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক!

  • প্রকাশিত : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৪৫৬ 0 বার সংবাদি দেখেছে
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি // গাজীপুরের শ্রীপুরে অপহৃত স্কুলছাত্রীকে ৩১ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। দীর্ঘ সময়ে উদ্ধার না হওয়ায় ওই ছাত্রীর জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে পরিবারের সদস্যরা।

ওই ছাত্রীর মা জানান, তার মেয়ে উপজেলার বারতোপা গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম জনির কাছে প্রাইভেট পড়তো। ২২ মার্চ থেকে  প্রাইভেট পড়ানো বন্ধ করে দেয় জনি। গত ২ জুলাই সন্ধ্যা ৬টার দিকে তার মেয়ে বাড়ির পাশের একটি একাডেমিতে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করা হয়। পরে জানতে পারেন, জনি সহযোগীদের নিয়ে তার মেয়েকে অপহরণ করেছেন। এ ঘটনায় তিনি শ্রীপুর থানায় মামলা করেছেন।

অপর অভিযুক্তরা হলেন একই গ্রামের সজিব মণ্ডল (৩৩), রনি (২৬), নুরুল ইসলাম (৫০) ও জায়েদা আক্তার (৪৭)। এ ঘটনার পর থেকে জনি ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

ছাত্রীর মা অভিযোগ করেন, পুলিশ যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এত দিনেও তার মেয়ে উদ্ধার হয়নি। দীর্ঘ সময়ে উদ্ধার না হওয়ায় মেয়ের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।

তদন্ত কর্মকর্তা মাওনা চকপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই আবু জাফর মোল্লা বলেন, অভিযুক্তদের সংগ্রহ করা হয়েছে। তারা ঘন ঘন স্থান পরিবর্তন করছে। এ কারণে তাদের গ্রেফতার করতে একটু বেগ পেতে হচ্ছে। পুলিশের পক্ষে দায়িত্বে কোনো  অবহেলা করা হচ্ছে না।

শ্রীপুর থানার পরিদর্শক মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, আসামি গ্রেপ্তার ও ভুক্তভোগীকে উদ্ধারে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews