1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জঙ্গি হামলার হুমকি, বইমেলার নিরাপত্তা জোরদার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

জঙ্গি হামলার হুমকি, বইমেলার নিরাপত্তা জোরদার

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৪ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বোমা হামলার হুমকি পাওয়ার পর অমর একুশে বইমেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বইমেলায় নিরাপত্তা বাড়ানো হয়।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, মেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিট বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে। ভয়ের কোনো কারণে নেই। লেখক ও পাঠকরা নির্ভয়ে মেলায় আসতে পারেন।

 

এর আগে, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমির মহাপরিচালক নূরুল হুদা বরাবর জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একটি চিঠি আসে। চিঠিতে বইমেলায় বোমা হামলার হুমকি দেয়া হয়। পরে এ বিষয়ে শাহবাগ থানায় জিডি করা হয়েছে।

চিঠিতে লেখা হয়, রাজধানীর যাত্রাবাড়ীতে দেহব্যবসা বন্ধ না হলে পাকিস্তানের করাচীর মতো পুলিশ সদর দপ্তরে বোমা মেরে পুলিশকে হত্যা করা হবে। এছাড়া অমর একুশে বইমেলাতেও বোমা মারা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews