1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জনগণকে ভয় পাইয়ে দিতেই বিএনপি নেতাদের আটক: রিজভী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

জনগণকে ভয় পাইয়ে দিতেই বিএনপি নেতাদের আটক: রিজভী

  • প্রকাশিত : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৯৫ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // জনগণকে ভয় পাইয়ে দিতেই বিএনপির শীর্ষ নেতাদের আটক করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে গ্রেপ্তার, নিপীড়ন করে, নেতা-কর্মীদের হত্যা করে এবার আর ক্ষমতা ধরে রাখা যাবে না বলে মন্তব্যও করেন তিনি।

রোববার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যাওয়ায় ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন রিজভী।

বিবৃতিতে রিজভী বলেন, ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে সরকার। নিশিরাতের সরকারের বিরুদ্ধে গোটা জাতি ফুঁসে উঠেছে। বিএনপির মহাসমাবেশে লাখ লাখ জনগণের উপস্থিতি দেখে সুপরিকল্পিতভাবে বিএনপির মহাসমাবেশে আক্রমণ করে, গুলি করে নেতা-কমীদের হত্যা করেও নিজেদের নিরাপদ মনে করছে না অবৈধ সরকার। তাই বিএনপির অন্যতম শীর্ষ নেতা ও গণতান্ত্রিক আন্দোলনের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ সকালে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলারক্ষা বাহিনী। মির্জা ফখরুল ইসলাম ৭৫ বছর বয়স্ক এবং গুরুতর অসুস্থ। তার মতো একজন নেতাকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।

তিনি বলেন, জনগণকে ভয় পাইয়ে দিতেই বিএনপি নেতাদের আটক করা হচ্ছে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। গ্রেপ্তার নিপীড়ন করে, নেতা-কর্মীদের হত্যা করে এবার আর ক্ষমতা ধরে রাখা যাবে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশে হামলা, গুলি, গুলি করে হত্যা এমনকি যত নাশকতা করেছে সব করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা। এর তায় দায়িত্বও তাদের নিতে হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে মুক্তি দাবি করেন রিজভী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews