1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, দুই ভাইসহ নিহত ৩ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, দুই ভাইসহ নিহত ৩

  • প্রকাশিত : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২১৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহতরা হলেন— দুই ভাই নাইমুল ইসলাম (৮০) ও মেহের আলী (৭০) এবং সোহেল রানা (৪৫)। তাদের মধ্যে নাইমুল ও মেহের আলীর বাড়ি গোদাগাড়ীর বড়গাছি এলাকায়।

আর সোহেল রানার বাড়ি সদর উপজেলার রাজপাড়া থানায়। আহতরা হলেন- মো. রায়হান (৩৫), ইউনুস (২২), মো. মনিরুল (৪৫), মো. সোলেমান (৫০) রজব (৩১) ও মো. আমু (২২)। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, সোমবার সকালে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আহত ১০ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews