1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জয়পুরহাটে ১৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

জয়পুরহাটে ১৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

  • প্রকাশিত : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৫ 0 বার সংবাদি দেখেছে

জয়পুরহাট প্রতিনিধি // জয়পুরহাটের সীমান্তে গত ৪ বছর ধরে জব্দ হওয়া ১৯ কোটি টাকা মুল্যের বিপুল পরিমান মাদ্রকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। সোমবার(৪ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন সদরের প্রশিক্ষণ মাঠে রোলার দিয়ে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবির দিনাপুর সেক্টরের তত্বাবধানে ও জয়পুরহাট-২০ বিজিবির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ধ্বংসকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজিবির রংপুর রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ লাখ ২৩ হাজার ২১৬ বোতল ফেন্সিডিল, লুজ ফেন্সিডিল সাড়ে ৩২ লিটার, ইয়াবা ৪৩ হাজার ৪৬৯ পিস, বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট ৭ লাখ ৬৫ হাজার ৮৬৭ পিস, প্রায় ১০ হাজার বোতল মদ, গাজা ৩৮৫ কেজি, হেরোইন ৩৯২ গ্রাম, এমকেডিল, ফেয়ারডিল ১৯ হাজার ১০২ বোতল, ইস্কাপ সিরাপ, বিয়ার, কফিডিল, ফেন্সিগ্রীপ ও যৌন উত্তেজক সিরাপ সাড়ে ৭ হাজার বোতল ও বিড়ি ৬৬৩ প্যাকেট। যার আনুমানিক বাজার মূল্য ১৯ কোটি টাকারও বেশি বলে জানিয়েছে বিজিবি।পরে সেগুলো আগুনে পুড়িয়ে ও মাটিতে পুতে ফেলা হয়

এসময় আরও উপস্থিত ছিলেন, বিজিবির রংপুর রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল রাশেদ আসগর, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, দিনাজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গিয়াস উদ্দীন ও জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews