1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জাতীয় দলে খেলবেন কি না, আফ্রিদিকে স্পষ্ট করলেন তামিম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

জাতীয় দলে খেলবেন কি না, আফ্রিদিকে স্পষ্ট করলেন তামিম

  • প্রকাশিত : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৬৯ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এক বছরেরও বেশি সময় ধরে নেই তামিম ইকবাল। ঘরোয়া ক্রিকেটেও দেখা যায়নি অনেকদিন। দীর্ঘ ৭ মাস পর জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফেরেন এই ওপেনার। সেই লিগ শেষে বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলছেন তিনি। অধিনায়কত্ব করেছেন ফরচুন বরিশালের। তবে আবারও তামিমের জাতীয় দলে ফেরার গুঞ্জন উঠেছিল।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। সেই আসরে তামিম খেলতে পারেন; এতদিন এটাই শোনা যাচ্ছিল। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে স্পষ্টভাবে তামিম জানিয়ে দিয়েছেন, জাতীয় দলে আর ফেরা হচ্ছে না তার।

বর্তমানে বিপিএলের দল চিটাগং কিংসের শুভেচ্ছাদূত হয়ে বাংলাদেশে এসেছেন তিনি। ফরচুন বরিশালের অলরাউন্ডার মোহাম্মদ নবীর আমন্ত্রণে নৈশভোজে এসেছিলেন আফ্রিদি। সতীর্থ তামিমও উপস্থিত হন সেখানে। নৈশভোজে তামিম ছাড়াও উপস্থিত হন আফ্রিদির জামাতা বরিশালের খেলা শাহিন আফ্রিদি। ইউটিউবে অনেক আগে থেকেই ভ্লগিং করে আসছেন আফ্রিদি। গতকালও পুরো নৈশভোজ নিয়ে ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেন আফ্রিদি।

খাওয়ার ফাঁকে ফাঁকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন আফ্রিদি-তামিম-নবীরা। এক পর্যায়ে তামিমের কাছে আফ্রিদির জিজ্ঞাসা, ‘তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? (আন্তর্জাতিক ক্যারিয়ার) শেষ?’ তামিম তখন উত্তর দেন ‘জাতীয় দল থেকে…জাতীয় দলে আর খেলছি না।’

তামিমও এসময় আফ্রিদির কাছে জানতে চান, তার রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কি না। তখন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক মজা করে বলেন, ‘আরে তোমাদের অবস্থা যা দেখতেছি, (রাজনীতিতে) আমি আসতেছি না।’ স্পষ্টতই তিনি এখানে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার রাজনৈতিক ক্যারিয়ারের দিকে ইঙ্গিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews