1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে অর্ধমণ গাঁজাসহ যুবক আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ঝালকাঠিতে অর্ধমণ গাঁজাসহ যুবক আটক

  • প্রকাশিত : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৯ 0 বার সংবাদি দেখেছে

জেলা প্রতিনিধি, ঝালকাঠি // ঝালকাঠির রাজাপুরে একটি প্রাইভেটকার থেকে ২০ কেজি গাজা সহ আরিফ নামের এক মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বরিশাল পিরোজপুর মহাসড়কে উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক কারবারি আরিফ রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের হেমায়েত উদ্দীনের ছেলে।

বিষয়টি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজাপুর মেডিকেল মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ২০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। শনিবার সকালে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews