1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান খাদে, নিহত ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ঝালকাঠিতে গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান খাদে, নিহত ১

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২০৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির বরিশাল-পিরোজপুর মহাসড়কে সুপারিবোঝাই একটি পিকআপ ভ্যান খাদে পড়ে হাসান আকন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৩ নভেম্বর) রাত দেড়টার দিকে জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের খান মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার গোলাম সরোয়ার আকনের ছেলে। তিনি সুপারি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঠবাড়িয়া থেকে সুপারি নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে খান মার্কেট এলাকায় এলে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন হাসান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews