1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে শিশু হত্যায় স্বামী-স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আওয়ামী লীগ নেতাদের ডিসেম্বরে ফেরার ঘোষণা ‘পলিটিক্যাল ব্লাফ’ হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু উজিরপুরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

ঝালকাঠিতে শিশু হত্যায় স্বামী-স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠিতে শিশু রানা হত্যা মামলায় ১২ বছর পরে রায় দিয়েছেন আদালত। রায়ে হত্যায় সহযোগিতা করায় প্রতিবেশী মন্টু খাঁ (৫৮) ও তার স্ত্রী নাজমা বেগমকে (৪৪) ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সেই সঙ্গে তাদের ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এ রায় দেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত দম্পতির বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার হাইলাকাঠি গ্রামে।

২০১০ সালের ২১ মার্চ হাইলাকাঠি গ্রামের সিদ্দিক হাওলাদারের ছেলে রানা (৮) ও মন্টুর ছেলে মিরাজসহ (৮) সমবয়সী কয়েকজন একই গ্রামের ফেলু পাটিকরের বাড়িতে টিভি দেখছিল। এসময় মিরাজ ও রানাসহ অন্য শিশুরা দুষ্টুমি করায় বাড়ির মালিক বিরক্ত হয়ে টিভি বন্ধ করে শিশুদের বের করে দেন।

এ নিয়ে মিরাজ ও রানার মধ্যে ঝগড়া হয়। এসময় মন্টু ও তার স্ত্রী রানাকে ধরে রাখেন আর রানার পেটে কাঁচি ঢুকিয়ে দেয় উত্তেজিত মিরাজ। এ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয়দিন পর ২০১০ সালের ৩০ মার্চ রানার মৃত্যু হয়।

এ ঘটনায় রানার বাবা বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করে। তদন্ত শেষে ২০১০ সালের ২২ জুন আসামিদের নামে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মিরাজের নামে নারী ও শিশু নির্যাতন দমন ট্যাইব্যুনালে মামলা হলেও শিশু হওয়ায় আদালত মিরাজকে মামলা থেকে অব্যাহতি দেন।

আর তার বাবা-মার নামে মামলা চলছিল। মামলায় ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত বৃহস্পতিবার এ রায় দেন।সরকারের পক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি আ স ম মোস্তাফিজুর রহমান। আসামি পক্ষে ছিলেন মুসিকুর রহমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews