1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ডা. সংযুক্তার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ডা. সংযুক্তার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২১২ 0 বার সংবাদি দেখেছে
আদালত প্রতিবেদক // ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে প্রতিষ্ঠানটির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মঞ্জুরুল হক এ মামলা করেন। ওই আদালতের বিচারক মাসুদুল হক বিবাদী ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে সমন জারি করেছেন।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডা. সংযুক্তা সাহার বিপক্ষে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করা হয়েছে। এ মামলার কোর্ট ফি জমা দেওয়া হয়েছে। এখন বিবাদী সংযুক্ত সাহার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।’

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংযুক্তা সাহাকে বক্তব্য প্রত্যাহার করতে গত ২২ জুন লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার সন্তানের চিকিৎসা নিয়ে বেশ কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন ডা. সংযুক্ত সাহা। আঁখি তার রোগী নন এবং হাসপাতাল সম্পর্কে তিনি মিথ্যা বিবৃতি দিয়েছেন। তার এসব বক্তব্য শুধু ভিত্তিহীনই নয়, হাসপাতালের সুনামও ক্ষুণ্ণ করছে।

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ ছাড়া বাসভবনে সংযুক্তা সাহা সংবাদ সম্মেলন করেছেন। তিনি হাসপাতালের শর্তাবলী লঙ্ঘন করেছেন। তিনি এমনভাবে কাজ করেছেন যা হাসপাতালের ব্র্যান্ড এবং সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews