1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ডাবলিনে ভয়াবহ সহিংসতা, গ্রেপ্তার ৩৪ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ডাবলিনে ভয়াবহ সহিংসতা, গ্রেপ্তার ৩৪

  • প্রকাশিত : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২২২ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে শুক্রবার (২৪ নভেম্বর) সহিংসতার ঘটনায় ৩৪ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলাবাহিনী। বৃহস্পতিবার ছুরি হামলায় তিন শিশুসহ পাঁচজন আহত করার ঘটনায় এ সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পুলিশ কমিশনার ড্রু হ্যারিস শুক্রবার বলেন, পুলিশ লুট করা দোকানে পাহারা দিয়েছে। কয়েক ঘণ্টার সহিংস পরিস্থিতি সামাল দিয়েছে দমকলকর্মীরা। এ সময় সহিংসতা সৃষ্টিকারীদেরকে গ্রেপ্তারের কথা বলেন ড্রু হ্যারিস।

আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার একটি সংবাদ সম্মেলনে বলেন, এ সহিংসতা ডাবলিনের জন্য লজ্জাকর। এটি আয়ারল্যান্ড, তাদের পরিবার এবং নিজেদের জন্য লজ্জাকর। শুক্রবার খবরে বলা হয়েছে, ছুরিকাঘাতে আহত পাঁচ বছর বয়সী এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। এই ছুরিকাঘাতের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় জানতে চাইলে, পুলিশ তার পরিচয় গোপন করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে বৃহস্পতিবার (২৩) দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিন শিশুসহ পাঁচজন আহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। সেসময় দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews