1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ডোপ টেস্টে পজিটিভ বরিশালের দুই পুলিশ সদস্য - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ডোপ টেস্টে পজিটিভ বরিশালের দুই পুলিশ সদস্য

  • প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ ও ১৮ এপ্রিল উজিরপুর মডেল থানার পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় প্রাথমিকভাবে দুইজনের শরীরে মাদকের উপস্থিতি শনাক্ত হয়।

 

 

তদন্তের স্বার্থে এবং ফলাফল চূড়ান্তভাবে নিশ্চিত হতে অভিযুক্ত ওই দুই পুলিশ সদস্যের পরিচয় এখনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ। প্রাথমিক পরীক্ষার ফল পুনঃযাচাই করতে তাদের নমুনা পুনরায় পরীক্ষার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ওই দুই সদস্যকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করে রাখা হয়েছে।

 

 

জেলা পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে, মাদকমুক্ত বাহিনী নিশ্চিত করতে জেলার ১০টি থানার সব সদস্যকে পর্যায়ক্রমে এই ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় উজিরপুর থানার সদস্যদের নমুনা নেওয়া হয়।

 

 

এ বিষয়ে বুধবার (২২ এপ্রিল) দুপুরে বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘পুলিশ সদস্যদের দেহে মাদকের উপস্থিতি পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews