1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৬ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, আশুলিয়া প্রতিনিধি (ঢাকা) // ঢাকার ধামরাই ও সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানাস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা তিন পথচারীকে চাপা দেয় সেলফি পরিবহনের একটি বাস। এতে দুজন নিহত হন। আহত হন একজন।

নিহতরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর থানার মোকছেদ আলীর ছেলে ও ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত মো. রুবেল পারভেজ ও মানিকগঞ্জের শিবালয় থানার মমতাজ উদ্দিনের ছেলে মো. আব্দুল মান্নান।

অপরদিকে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপে ধাক্কা খায়। ঘটনাস্থলেই ইসমাইল নামে মোটরসাইকেলে থাকা যুবক মারা যান। আহত হন মোটরসাইকেলে থাকা অপরজন আব্দুল মালেক। তারা সম্পর্কে বাবা-ছেলে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেলফি পরিবহনের বাসটি রেখে পালিয়ে গেছেন চালক ও সহযোগী। বাসটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews