1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
থানার সালিশ বৈঠকে গিয়ে আ. লীগ নেত্রী আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

থানার সালিশ বৈঠকে গিয়ে আ. লীগ নেত্রী আটক

  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৮৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

সৈয়দপুর থানায় একটি সালিশ বৈঠক করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর কাজী জাহানারা পারভীন।

 

আজ বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার গভীর রাতে থানা চত্বর থেকে তাকে আটক করা হয়।

 

জানা গেছে, স্থানীয় এক ব্যক্তির পারিবারিক ঘটনা নিয়ে ওই রাতে থানায় সালিশ বৈঠক করতে যান সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর কাজী জাহানারা পারভীন। এ সময় সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা হোসেনসহ কয়েকজনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। এ সময় পুলিশ তাকে নীলফামারীর একটি মামলায় আটক করেন। আটকের সময় তিনি ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ বলে স্লোগান দেন।

 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ বুধবার সকালে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ‘সদর উপজেলার রামগঞ্জের সিদ্দিক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews