1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দিনাজপুরে ভুট্টাভর্তি ট্রাকে আগুন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

দিনাজপুরে ভুট্টাভর্তি ট্রাকে আগুন

  • প্রকাশিত : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২০৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজের সামনে ভুট্টাবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এতে কেউ হতাহত না হলেও ট্রাকের সামনের কেবিনটি পুড়ে গেছে।সোমবার ভোর ৫টায় শহরের দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজের পাশে আনন্দসাগর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোববার রাতে আনন্দসাগর এলাকায় রাস্তার পাশে ভুট্টাবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩-২৮৯৯) পার্কিং করে রাখেন আনন্দসাগর মুক্তিযোদ্ধা পল্লী এলাকার বাসিন্দা গুলজার হোসেন।

সোমবার ভোর ৫টায় দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রাকটির সামনের কেবিনের অংশ পুড়ে গেছে। এ সময় ট্রাকটিতে কেউ অবস্থান না করায় হতাহত হয়নি। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন জানান, ভোরে ভুট্টাবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews