1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ

  • প্রকাশিত : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২৪৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর আমগ্রামে গোল্ডেন লাইন পরিবহন, সোনালী পরিবহন এবং মালবাহী কাভার্ড ভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টার দিকে। দুর্ঘটনার পর সড়কজুড়ে প্রায় দুই কিলোমিটার যানবাহনের জট সৃষ্টি হয়েছে। ঈদ পরবর্তী সময়ে সড়কে ঢাকামুখী পরিবহনের বাড়তি চাপ রয়েছে। এতে যানজট বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিকল্প সড়ক হিসেবে ঢাকামুখী যানবাহন মাদারীপুর শহরের মধ্য দিয়ে চলাচল করছে। মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম বলেন, দুর্ঘটনার পর পুলিশ যানজট নিরসনে কাজ করছে। অল্প সময়ের মধ্যেই এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews