1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দুলারহাট গাঁজাসহ আটক ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

দুলারহাট গাঁজাসহ আটক ১

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৫ 0 বার সংবাদি দেখেছে

মোঃ মেহেদী হাসান সুমন // ভোলা জেলার দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মোছাঃ জান্নাত বেগম (২৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

অফিসার ইনচার্জ, দুলারহাট থানার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দুলারহাট থানাধীন আবুবক্করপুর ০৫ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মোছাঃ জান্নাত বেগমকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দুলারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে ভোলা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশ ভোলাকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews