1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দেবিদ্বারে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গোপনাঙ্গ কেটে দেয়ার অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

দেবিদ্বারে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গোপনাঙ্গ কেটে দেয়ার অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৪১৬ 0 বার সংবাদি দেখেছে
কুমিল্লা প্রতিনিধি // কুমিল্লার দেবিদ্বারে ঘুমন্ত অবস্থায় স্বামীর গোপনাঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। ভুক্তভোগী স্বামীর নাম সোহেল রানা (৩৫)। তিনি রাধানগর গ্রামের তৈয়ব আলীর ছেলে।

বুধবার (৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সোহেল রানাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী হাজেরা বেগমকে (৩২) আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, দীর্ঘদিন ধরে দেবিদ্বারের সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামের সোহেলের সঙ্গে তার স্ত্রী হাজেরার কলহ চলছিলো। সেই কলহের জের ধরে বুধবার দিবাগত রাতে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত সোহেল মিয়ার গোপনাঙ্গ কেটে দেন হাজেরা।

এ সময় সোহেলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। স্ত্রী হাজেরাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

ওসি আরও জানান, সোহেল-হাজেরা দম্পতির তিনটি সন্তান রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews