1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দেশের বাজারে এলো চীনের চ্যাংগান গাড়ি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

দেশের বাজারে এলো চীনের চ্যাংগান গাড়ি

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১৮৭ 0 বার সংবাদি দেখেছে

খবর বিজ্ঞপ্তি ‍// চ্যাংগান বাংলাদেশের সাথে অংশীদারিত্বে চ্যাংগান অটোমোবাইল সিরিজের অত্যাধুনিক ও জনপ্রিয় গাড়ির লাইনআপ নিয়ে এসেছে ডিএইচএস অটোস লিমিটেড। চ্যাংগান বাংলাদেশ-এর এই উদ্বোধন করেন ডিএইচএস অটোস লিমিটেড-এর ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান। চ্যাংগান-এর সর্বশেষ মডেলগুলোর মধ্যে এলসভিন ও হান্টার নিয়ে বাংলাদেশ প্রথম যাত্রা। উন্নত প্রযুক্তিসম্পন্ন ও নির্ভরযোগ্য করে তোলার জন্য নতুন করে ডিজাইন করা হয়েছে এই দুটি গাড়ি ।

 

এলসভিন-এ রয়েছে ১.৫ লিটার ইঞ্জিন, ডিসিটি ট্রান্সমিশন, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল এবং এবিএস ও ইবিডি প্রযুক্তি। অন্যদিকে হান্টার একটি ২.০ লিটার টার্বো-ডিজেল ইঞ্জিন, ফোর হুইল ড্রাইভ এবং ইএসপি ও এবিএস-সহ অন্যান্য অত্যাধুনিক ব্রেকিং সিস্টেমের সাথে সজ্জিত। এছাড়াও, হান্টারে রয়েছে প্রশস্ত কেবিন ও ১ টন ক্ষমতার কার্গো-স্পেস। এছাড়াও, প্রতিটি হান্টার ও এলসভিন-এর সাথে রয়েছে ৫ বছরের ওয়ারেন্টি ও বিনামূল্যে পরিষেবা। চ্যাংগান এলসভিন এর দুটি ভেরিয়েন্ট; সানরুফ ছাড়া গাড়িটির মূল্য ২৫ লাখ টাকা এবং সানরুফসহ গাড়িটির মূল্য ধরা হয়েছে ২৬ লাখ টাকা।

 

এছাড়া, চ্যাংগান হান্টারটির দাম ৬০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ডিএইচএস অটোস লিমিটেড-এর চিফ বিজনেস অফিসার আরমান রশিদ বলেন, “যানবাহনগুলোকে সাশ্রয়ী মূল্যে ও বিনামূল্যে পরিষেবার আওতাঅত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই য় নিয়ে আসাই আমাদের লক্ষ্য। গ্রাহকেরা যাতে করে একটি ঝামেলামুক্ত ভ্রমণ অভিজ্ঞতা উপভোগ করতে পারে সেজন্য আমাদের অভিজ্ঞ দল কাজ করে যাচ্ছে।” ডিএইচএস অটোস লিমিটেড-এর ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান বলেন, “চ্যাংগান বাংলাদেশ এর শুভযাত্রা ও সেরামানের এইসকল গাড়ির লাইনআপের উদ্বোধনী পর্বে উপস্থিত হতে পেরে আমি সত্যিই আনন্দিত।

 

 

স্থায়ী নিরাপত্তা’র প্রতি চ্যাংগান-এর প্রতিশ্রুতি সকলের সামনে আজ স্পষ্ট এবং বাংলাদেশে এই প্রতিফলন ঘটবে বলে আমি আশাবাদী।” ১৫৭ বছর ধরে অটোমোবাইল শিল্পে অভূতপূর্ব অবদান রেখে চীনের শীর্ষ চারটি অটোমোবাইল প্রতিষ্ঠানের মধ্যে চ্যাংগান তাদের ব্যবসায়িক কার্যক্রম বজায় রেখেছে। বিশ্বব্যাপী ৬০টিরও অধিক দেশে এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি দক্ষ কর্মী দ্বারা চ্যাংগান তাদের সেবা পৌছে দিচ্ছে। ‘স্থায়ী নিরাপত্তা’ দর্শনে বিশ্বাসী চ্যাংগান বর্তমানে তাদের সর্বোৎকৃষ্ট গাড়িগুলো নিয়ে বাংলাদেশে তাদের যাত্রা শুরু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews