1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দ্বিতীয় দিনেই বক্স অফিসে বাজিমাত ‘ক্রু’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

দ্বিতীয় দিনেই বক্স অফিসে বাজিমাত ‘ক্রু’

  • প্রকাশিত : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৪২ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন ডেস্ক // রাজেশ কৃষ্ণান পরিচালিত বলিউড সিনেমা ‘ক্রু’। গত ২৯ মার্চ বিশ্বব্যাপী ২ হাজার পর্দায় মুক্তি পেয়েছে স্বল্প বাজেটের এ সিনেমাটি। আর মুক্তির দ্বিতীয় দিনেই বক্স অফিসে বাজিমাত করেছে ‘ক্রু’।

বলি মুভি রিভিউজের তথ্য অনুসারে, ‘ক্রু’ সিনেমা মুক্তির প্রথম দিনে ভারতে আয় করে ৯ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ১০ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ২৯.২৬ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৩৮ কোটি ৪৫ লাখ টাকার বেশি।

সিনেমাটিতে অভিনয় করেছেন তিন তারকা অভিনেত্রী টাবু, কারিনা কাপুর খান ও কৃতি স্যানন। ‘ক্রু’ সিনেমায় টাবু, কারিনা আর কৃতি বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন। তিন নায়িকার অভিনয় দর্শকদের মন জয় করেছে। দারুণ প্রশংসা কুড়াচ্ছেন তারা।

সিনেমার গল্পে কেবিন ক্রু হিসেবে এয়ারলাইন্সে চাকরি করেন টাবু, কারিনা, কৃতি। এক পর্যায়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হন তারা। এমন গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জে, কপিল শর্মা, রাজেশ শর্মা প্রমুখ।

৬০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন একতা কাপুর, রেহা কাপুর, অনিল কাপুর, দিগ্বিজয় পুরোহিত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews