1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভা

  • প্রকাশিত : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৪ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল থেকে // নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে বিজয় দিবসের আলোচনা ও মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়েছে ৷ মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান ও আগামী প্রজন্মকে নিয়ে জেলা তথ্য অফিস, নড়াইলের উদ্যোগে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টার সময় নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেদ্র মিলনায়তনে বিজয় দিবসের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এম আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নড়াইল ৷
মূল আলোচনা উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা এস বি এম সাইফুর রহমান হিলু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, নড়াইল জেলাআওয়ামীলীগ৷
স্বাগত বক্তব্য রাখেন মো: মনিরুল বাশার, জেলা তথ্য অফিসার, নড়াইল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবুল বাসার আল মামুন সিদ্দিকী, অধ্যক্ষ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নড়াইল।
মহান বিজয় দিবসের  আলোচনা ও মতবিনিময় সভায় বক্তারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর শক্ত হাত, মেধা, সাহস ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করার পর ১৯৭১ সালের আজকের এই মাসে বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন বিজয় অর্জিত হয়। আমাদের সবার উচিত দেশের ইতিহাস সঠিকভাবে জানা। বর্তমান তরুণ ও নতুন প্রজন্মের অনেকেই আমাদের গৌরবময় সোনালি ইতিহাস ভালো করে জানে না। ৷ সবারই উচিত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ফসল এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে আরো বেশি অবদান রেখে দেশ ও জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বক্তারা সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক বিভিন্ন পর্যায়ের পেশা-শ্রেণির জনগণ উপস্থিত ছিলেন ৷

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews