1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে উদ্বোধন হলো শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার এর ভিত্তি প্রস্তর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে উদ্বোধন হলো শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার এর ভিত্তি প্রস্তর

  • প্রকাশিত : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২১১ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল থেকে // নড়াইলে উদ্বোধন হলো শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার এর ভিত্তি প্রস্তর। নড়াইলে শেখ কামাল আইটি ট্রেনিং  ও ইনকিউবেশন সেন্টার এর ভিত্তি প্রস্তরের  উদ্বোধন করলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রি জুনাইদ আহমেদ পলক-এমপি। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, এ সময় মন্ত্রী বলেন, এসএসসি-এইচএসসি পাশ করার পর একটি জেলা-উপজেলা থেকে তরুন-তরুনীদেরকে আমরা ওই জেলাতে যাতে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। সকলেরই উচ্চ শিক্ষার দরকার নেই। যারা শিক্ষক, গবেষক,  উদ্ভাবক হতে চান, তারাই শুধু বিশ^বিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্য যাবেন।
শুক্রবার বিকালে সদর উজেলার আউড়িয়া ইউনিয়নের সীমাখালীতে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার এর ভিত্তি প্রস্তরের  উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এর সভাপতিত্বে নড়াইল-২ আসনের সংসদ  সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, প্রকল্প পরিচালক মোহাম্মদ আতিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, পৌর মেয়র আঞ্জুমান আরা,জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা ছিলেন  জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু।
সমাপনী বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews