1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে এইচএসসিতে ফেল শিক্ষার্থীর আত্মহত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

নড়াইলে এইচএসসিতে ফেল শিক্ষার্থীর আত্মহত্যা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২০৩ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলের লোহাগড়া উপজেলায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় সুরাইয়া আক্তার আশা (১৮) নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।
সোমবার (২৭ নভেম্বর) উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।;উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সুরাইয়া আক্তার আশা ওই গ্রামের ফিরোজ খানের মেয়ে এবং লক্ষ্মীপাশা মহিলা ডিগ্রি কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে একটি বিষয়ে (ইতিহাস) অকৃতকার্য হন আশা। এ নিয়ে স্বজনদের সান্ত্বনা সত্ত্বেও নিজের ফলাফলের ওপর অভিমান করে রাতের খাবার না খেয়েই শুয়ে পড়ে। পরে সোমবার সকালে স্বজনরা ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সে অভিমানে আত্মহত্যা করেছন নাকি অন্য কোনো বিষয় আছে তা আমরা তদন্ত করে দেখছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews