1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে ঐহিত্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে ঐহিত্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৩৬ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঐহিত্যবাহী এ রথযাত্রাকে কেন্দ্র করে আনন্দ-উৎসবে মেতে উঠেন হিন্দু ধর্মালম্বীরা। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ উপলক্ষে মঙ্গলবার (২০ জুন) বিকেলে শহরে রথযাত্রা বের হয়। পরে নড়াইল কালিবাড়ি, রূপগঞ্জ নিশিনাথতলা ও
রূপগঞ্জ কালিবাড়ি চত্বরে আলোচনা সভা, প্রসাদ বিতরণ করা হয়।
বিকেলে নড়াইল কালিবাড়ি মন্দির প্রাঙ্গনে জেলা পূজা উদযাপন পর্ষদের সভাপতি
অশোক কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক
চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারি পরিচালক দেবাশীষ বাইন,
দয়াল গৌরাঙ্গ দাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সাহা
প্রমুখ।
এদিন রথযাত্রাকে কেন্দ্র করে শহরের বাঁধাঘাট ও নিশিনাথতলা প্রাঙ্গণে
দিনব্যাপি মেলার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে হিন্দু ধর্মালম্বী
শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষের উপস্থিতিতে মিলনমেলা সৃষ্টি হয়।
এদিকে কালিয়ায় ১২১ বছরের ঐহিত্যবাহী পিতলের রথযাত্রা অনুষ্ঠিত হয়। এছাড়া
লোহাগড়াসহ বিভিন্ন এলাকায় পৃথক পৃথকভাবে রথযাত্রা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews