1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৩ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলের নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কালিয়া উপজেলার সালামাবাদ ইউপির দেবীপুর এলাকায় নবগঙ্গা নদী থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
বড়দিয়া নৌ-পুলিশ ফাড়ীর ইনচার্জ (এসআই) লোকমান হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বড়দিয়া নৌ পুলিশ ফাড়ীর ইনচার্জ লোকমান হোসেন জানান, দেবীপুর এলাকার নবগঙ্গা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে তার মৃত্যু হয়েছে।
মরদেহটি নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান নৌ পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews