1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলের মরা গাছে দুর্ঘটনার আশঙ্কা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

নড়াইলের মরা গাছে দুর্ঘটনার আশঙ্কা

  • প্রকাশিত : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৫১ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন প্রধান সড়কে মরা শিশু গাছ যেন মরণ ফাঁদ হিসেবে দাঁড়িয়ে আছে। এতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, কালিয়া- যোগানীয়া সড়কের বাঐসোনা থেকে যোগানীয়া পর্যন্ত প্রধান সড়কের পাশে অসংখ্য মরা শিশু গাছ মূর্তিমান আতঙ্ক হয়ে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে। ঝড় বা দমকা হাওয়ায় যে কোনো মুহূর্তে সড়কে আছড়ে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, এটি একটি ব্যস্ততম সড়ক। প্রতিদিন শত শত যানবাহন এ সড়কে চলাচল করে। কালিয়া থেকে গোপালগঞ্জ যাতায়াতের একমাত্র সড়ক এটি। রাস্তার পাশের মরা শিশুগাগুলো দীর্ঘদিন ধরে এভাবে থেকে পচন ধরেছে। যে কোনো সময় প্রাকৃতি দুর্যোগে ভেঙে পড়লে প্রাণহানির আশঙ্কা আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মরা গাছগুলো সরিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।
বাঁকা গ্রামের মিঠু শিকদার জানান, মরা গাছগুলো দ্রুত কেটে সরিয়ে নেওয়া দরকার। বড় ধরনের বাতাস হলে আমরা খুব ভয়ে থাকি, কখন ভেঙে মানুষের মাথার  ওপর পড়ে।
নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের   চেয়ারম্যান বলেন, মহাসড়কের পাশে সামাজিক বনায়নের গাছ অপসারণ করতে বিভিন্ন দফতরে ধরণা দিতে হয়। মরা গাছ সড়কের পাশে থাকা খুবই ঝুঁকিপূর্ণ, এতে যে কোনো সময় ভেঙে পড়ে বড়ো ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাবেন বলে জানান তিনি।
এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে, বলেন, ওই গাছগুলো কোনো দপ্তরের আওতায় পড়েছে নায়েবকে পাঠিয়ে নিশ্চিত হয়ে বিধি মোতাবেক ব্যবস্থাগ্রহণ করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews