1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নতুন লুকে সোনাক্ষী, দেখুন ছবিতে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

নতুন লুকে সোনাক্ষী, দেখুন ছবিতে

  • প্রকাশিত : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবার পা রাখলেন ওয়েব সিরিজের দুনিয়ায়। গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সোনাক্ষী অভিনীত ‘দাহাড়’ ওয়েব সিরিজের ট্রেলার। যেখানে সাহসী পুলিশের চরিত্রে দর্শকদের নজর কেড়েছেন তিনি।

গতকাল ‘দাহাড়’-এর ট্রেলারে মুক্তি অনুষ্ঠানে নিজের লুকেও মুগ্ধতা ছড়ান সোনাক্ষী সিনহা। খাঁকি রঙের পোশাকে হাজির হন তিনি। এ সময় তার দুই হাতে ছয়টি আংটিও চোখে পড়ে।

ওয়েব সিরিজটি নিয়ে সোনাক্ষী বলেন, ‘দাহাড় আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এত দিন যত চরিত্রে অভিনয় করেছি, অঞ্জলী ভাটি চরিত্রটি একেবারেই আলাদা। সে শুধু সাহসীই নয়, সব সময় এমন কিছু করতে চায়, যেটা অন্যদের জন্য আদর্শ হয়ে থাকবে। দর্শকদের সিরিজটি দেখানোর অপেক্ষায় আছি।’

‘দাহাড়’ সিরেজে প্রধান চরিত্রে সোনাক্ষী ছাড়াও অভিনয় করেছেন বিজয় ভার্মা, গুলশান দেভাইয়া, সোহম শাহ প্রমুখ। এটি পরিচালনা করেছেন রীমা কাগতি ও রুচিতা ওবেরয়। সিরিজটির নির্বাহী প্রযোজক রিতেশ সিদ্ধানী, ফারহান আখতার, রীমা কাগতি ও জোয়া আখতার। আগামী ১২ মে আমাজন প্রাইমে মুক্তি পাবে আট পর্বের সিরিজটি।

facebook sharing button

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews