1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘নতুন স্বাধীনতার জন্য বিএনপি ১৫ বছর ধরে লড়াই করেছে’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

‘নতুন স্বাধীনতার জন্য বিএনপি ১৫ বছর ধরে লড়াই করেছে’

  • প্রকাশিত : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একদলীয় শাসনব্যবস্থা থেকে বেরিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির জন্ম হয়েছিল। দেশের গণতন্ত্রের উত্তরণ ও অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে ৪৬ বছর ধরে কাজ করছে বিএনপি। আর নতুন স্বাধীনতার জন্য বিএনপি ১৫ বছর ধরে লড়াই করেছে।’

আজ রবিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বিশ্বাস করি, বিএনপি সব সময়ই নেতৃত্ব দিয়েছে। আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং গণতন্ত্রকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবে। এখন বিএনপির মূল কাজ, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, যে আর্দশ তিনি প্রতিষ্ঠা করেছিলেন- সেই আর্দশকে বাস্তবায়িত করা। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, দেশকে নতুন করে গড়ে তুলবার জন্য তিনি কাজ করেছেন- সেই বাংলাদেশকে গড়ে তুলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং শপথ নিয়েছি।’

তিনি বলেন, ‘আজকে ২০২৪ সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি- তারজন্য বিএনপি দীর্ঘ ১৫ বছর ধরে সংগ্রাম ও লড়াই করছে। শুধুমাত্র গণতান্ত্রিক সংগ্রামের জন্য বিএনপির সাতশ’র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, দুই হাজারের বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’

বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে এবং অর্থনৈতিক সংস্কারে একবারে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই দলটি জিয়াউর রহমান সৃষ্টি করেছেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews