1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নবনির্বাচিত সংসদ সদস্য আফজাল হোসেনের শপথগ্রহণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নবনির্বাচিত সংসদ সদস্য আফজাল হোসেনের শপথগ্রহণ

  • প্রকাশিত : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. আফজাল হোসেন শপথ নিয়েছেন।

সোমবার (১৩ নভেম্বর) জাতীয় সংসদের শপথকক্ষে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও মো. মহিব্বুর রহমান উপস্থিত ছিলেন। শপথগ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মো. আফজাল হোসেন রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews