1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নয়াপল্টনে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মীরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

নয়াপল্টনে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মীরা

  • প্রকাশিত : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২১০ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে এবং নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ববধায়ক সরকারসহ ১০ দফা ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য কমানোর দাবিতে প্রতিবাদ সমাবেশে করছে বিএনপি।

শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে। দুপুর দুইটায় অনুষ্ঠানিক কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও বেলা ১টার পর থেকে নয়াপল্টনে জোড়ো হতে থাকে নেতাকর্মী। রাজধানীর বিভিন্ন ইউনিটের ছোট ছোট মিছিল আসতে থাকে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন।

ঢাকার দুই মহানগরের প্রতিবাদ সমাবেশে মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও উপস্থিত থাকবেন স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews