1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, শনাক্তে পুলিশের অভিযান ১০০ বছরের মধ্যে বাসযোগ্যতা হারাতে পারে বরিশাল বরিশালে বিশেষ অভিযানে মাদকসহ ৭ জন গ্রেফতার ঈদের আনন্দ ভাগাভাগি: জাঙ্গালিয়ায় ৩২০ পরিবারকে মাংস উপহার দিলেন সোহাগ সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার দখল ও দূষণে মৃতপ্রায় বরিশালের ২৩ নম্বর ওয়ার্ডের খালগুলো মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঈদের দিনেও নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত হাফেজিয়া মাদ্রাসা, সহায়তার আবেদন ​

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

  • প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১১২ 0 বার সংবাদি দেখেছে

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবশেষ সিরিজের দলে থাকা সব ক্রিকেটারই আছেন কিউই সিরিজের স্কোয়াডে। ফলে কারও বাদ পড়া কিংবা নতুন করে যুক্ত হওয়ার ঘটনা ঘটেনি। পাকিস্তান সিরিজে ভালো করতে না পারলেও আফিফ হোসেন, সাইফ হাসানদের রেখে কিউই সিরিজের স্কোয়াড সাজানো হয়েছে। এ ছাড়া যথারীতি নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসরাও আছেন দলে।

তিন ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল নিউজিল্যান্ড ক্রিকেট দল ঢাকায় পৌঁছাবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মিরপুরে ১৭, ২০ এবং চট্টগ্রামে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ (২৭ ও ২৯ এপ্রিল) চট্টগ্রামে এবং শেষ ম্যাচ হবে মিরপুরে (২ মে)।

ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের এই লড়াই। ৫০ ওভারের ম্যাচগুলো প্রথমে বিকেল ৩টায় শুরুর কথা থাকলেও, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নতুন সময় (বেলা ১১টা থেকে শুরু) চূড়ান্ত করা হয়েছে। একইভাবে ২৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরুর কথা থাকলেও, পরিবর্তিত সূচিতে তা বিকেল ৩টা করা হয়েছে।

প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews