1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নেপালের বিপক্ষে অনিশ্চিত হামজা চৌধুরী, কোচের পরিকল্পনা পরিবর্তন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

নেপালের বিপক্ষে অনিশ্চিত হামজা চৌধুরী, কোচের পরিকল্পনা পরিবর্তন

  • প্রকাশিত : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ 0 বার সংবাদি দেখেছে

ক্রীড়া ডেস্ক // নেপালের বিপক্ষে বাংলাদেশের ফিফা প্রীতি ম্যাচ আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে। নেপাল দল ঘোষণা করেছে, কিন্তু বাংলাদেশ এখনও চূড়ান্ত দল ঘোষণা করতে পারেনি। দলের অনুশীলন ক্যাম্প খুঁড়িয়ে চলছিল। বসুন্ধরা কিংসের ১০ ফুটবলার সময়মতো না আসায় কোচ হ্যাভিয়ের কাবরেরা টেনশনে ছিলেন।

গত ৩১ আগস্ট কিংসের ফুটবলারেরা ক্যাম্পে যোগ দিয়েছেন, যা কোচের জন্য স্বস্তির সংবাদ। কোচ বলেছেন, দলের বড় অংশ না থাকায় পরিকল্পনা করা কঠিন ছিল।

হামজা চৌধুরী নেপালে খেলবেন কি না, তা এখন সবচেয়ে বড় প্রশ্ন। বাফুফে আগে জানিয়েছিল, হামজা ইংল্যান্ড থেকে নেপালে যাবেন, ম্যাচ খেলে ফেরেন। কিন্তু ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের লেস্টার সিটি-র বিপক্ষে বার্মিংহামের ম্যাচে চোট পান হামজা। চোটের গুরুতরতা নিশ্চিত না হওয়ায় তার উপস্থিতি অনিশ্চিত।

জাতীয় ফুটবল দল সূত্রে জানা গেছে, কোচ হ্যাভিয়ের কাবরেরা হামজাকে বাদ দিয়েই তার পরিকল্পনা সাজিয়ে রেখেছেন। ৬ সেপ্টেম্বরের ম্যাচে হামজার খেলার সম্ভাবনা কম, ৯ সেপ্টেম্বরের ম্যাচেও তার আসা নিশ্চিত নয়। বাফুফের শীর্ষ কর্মকর্তারা হামজার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। জাতীয় দল দেখভালের উপকমিটির কর্তা আমিরুল বাবুও হামজার আসা-যাওয়ার বিষয়ে জানেন না।

হামজার বিষয়ে বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে যোগাযোগ করা যায়নি। হামজার চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দল ও বাফুফে তার উপস্থিতি আশা করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews