1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালীতে অবরোধের সমর্থনে বিএনপির মশাল মিছিল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

পটুয়াখালীতে অবরোধের সমর্থনে বিএনপির মশাল মিছিল

  • প্রকাশিত : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৮৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // অবরোধের সমর্থনে পটুয়াখালীতে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই প্রথমবার শহরের প্রবেশ পথের প্রধান সড়ক, জেলা প্রশাসক ও পুলিশ লাইনের সামনের সড়কে মশাল মিছিল করলো তারা।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী শহরে প্রবেশের প্রধান ফোর লেন সড়কের রুস্তুম মৃধা কালভার্ট এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া সবাইকে হাতে মশাল নিয়ে স্লোগান দিতে দেখা যায়।

মশাল মিছিল সংশ্লিষ্ট বেশ কয়েকটি ভিডিও ক্লিপ ও ছবি বিএনপির মিডিয়া সেল থেকে সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে। মশাল মিছিলে পটুয়াখালী জেলা ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, সেচ্ছাসেবকদল সহ বিএনপির বেশ কয়েকজন নেতাকে দেখা যায়। তবে মিছিল পরবর্তী সময়ে এবিষয়ে বিস্তারিত জানতে বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews