1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালীতে জেলের জালে সাড়ে ৮ কেজির পাঙাশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চরফ্যাশন শহরের প্রবেশমুখে দীর্ঘদিনের ময়লার ভাগাড় এখন ‘গ্রিন জোন’ কাজিরহাটে উন্নয়নের নামে আশ্বাসের বাণী বাতাসে ঝুলছে  পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা, হাসপাতালে চিকিৎসাধীন উজিরপুর – বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জলঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু বিপ্লব ও সংহতি দিবসে বরিশালে বিএনপির পৃথক সমাবেশ ও র‌্যালি বরিশালে সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি ব্রিজ নয় যেন মরণফাঁদ, ১৬ বছর ধরে পারাপার

পটুয়াখালীতে জেলের জালে সাড়ে ৮ কেজির পাঙাশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ৮ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। সোমবার (২ অক্টোবর) দুপুরে মাছটি ধরা পড়ে। এরপর সেটি সদর ইউনিয়নের গোলখালি মৎস্য আড়তে নিয়ে আসা হয়। সেখান থেকে স্থানীয় বাজারে নিয়ে গেলে উৎসুক জনতা মাছটি একনজর দেখতে ভিড় করেন। পরে এক ব্যক্তি ৮৮২ টাকা কেজি দরে ৭৫০০ টাকায় মাছটি কিনে নেন।

জেলে মনির হাওলাদার বলেন, আমরা মূলত ছোট নৌকা দিয়ে মাছ শিকার করি। দুপুরে জাল ফেলার পরে অন্য মাছের সঙ্গে একটি পাঙাশ ধরা পড়ে। এ সময় মাছটি নৌকায় তুলতে বেশ বেগ পেতে হয়েছে। গোলখালী মৎস্য আড়তের স্বত্বাধিকারী আবিদুল হাসান তুয়েল বলেন, বর্তমানে নদীতে বড় বড় পাঙাশ ধরা পড়ছে। তবে, আমার আড়তে নিয়ে আসা চলতি মৌসুমের সবচেয়ে বড় মাছ এটি। মাছটি আমার এখানে নিয়ে আসার পরপরই বাজারে নিয়ে বিক্রি করে ফেলি।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, মাছের প্রজনন বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে প্রতি বছর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এছাড়া, অবৈধ জাল ও চাই উচ্ছেদ অভিযান চলমান থাকায় পাঙাশের উৎপাদন বেড়েছে। এর সুফল ভোগ করছেন জেলেরা। নদী এবং সাগরে প্রচুর বড় মাছ রয়েছে। এর মধ্যে, পাঙাশ অন্যতম। দশমিনার জেলেরাও বড় আকারের পাঙাশ মাছ শিকার করছেন। আজও তেঁতুলিয়া নদীতে সাড়ে ৮ কেজি ওজনের একটি পাঙাশ ধরা পড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews