1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাকিস্তানে তালেবানের হামলা, নিহত ১২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
উজিরপুর পৌরসভার প্রবাসীর বাড়িতে দিন-দুপুরে দুধর্ষ চুরি সংবাদ প্রকাশের পর উপজেলা প্রকৌশলীর দৌড়ঝাঁপ, নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা সমলিঙ্গ সম্পর্কের কারণে বরিশোলে ২ নারী আটক বরিশালে পানি শোধনাগার চালু চলতি মাসে হামের রোগী বেড়েছে দ্বিগুণ মেহেন্দিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস! বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কে ১১ ছাত্রী অসুস্থ মেহেন্দিগঞ্জে মৎস্য অফিসের অভিযানিক দলের ওপর হামলা: মামলা দায়ের, আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ! বাড়ল ভোজ্যতেলের দাম বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

পাকিস্তানে তালেবানের হামলা, নিহত ১২

  • প্রকাশিত : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জতিক ডেস্ক // পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে পাকিস্তানি তালেবানদের এক হামলায় অন্তত ১২ সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।দেশটির স্থানীয় সরকারি ও নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

স্থানীয় এক সরকারি কর্মকর্তা বলেন, ‘স্থানীয় সময় আজ শনিবার ভোররাত ৪টার দিকে উচ্চ দক্ষিণ ওয়াজিরিস্তানের ফকির সরাইয়ের মধ্য দিয়ে একটি সামরিক বহর যাচ্ছিল, এমন সময় সশস্ত্র তালেবানরা উভয় পক্ষ থেকে ভারী অস্ত্র দিয়ে গুলি চালায়। এতে ১২ জন নিরাপত্তা কর্মী নিহত হন।’

ওই এলাকায় মোতায়েন থাকা একজন নিরাপত্তা কর্মকর্তা নিহতের সংখ্যার সত্যতা নিশ্চিত করে বলেছেন, হামলাকারীরা কনভয়ের অস্ত্র ছিনিয়ে নিয়েছে।

পাকিস্তানি তালেবান তেহরিক-ই-তালেবান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews