1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাকিস্তানে বিমান বিধ্বস্তে শীর্ষ সেনা কমান্ডারসহ নিহত ৬ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
পরকীয়া সম্পর্কের জেরে হত্যাকাণ্ড, র‍্যাবের হাতে মূলহোতা আটক মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বাগেরহাট জেলা হাসপাতালে দেড় বছর পর আবারও চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা পাটগাতী-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে বাঁশের হাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি খুলনা-বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘট এক মাসের জন্য স্থগিত সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ, দাবি রাশেদ খাঁনের বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

পাকিস্তানে বিমান বিধ্বস্তে শীর্ষ সেনা কমান্ডারসহ নিহত ৬

  • প্রকাশিত : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৫৪৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পাকিস্তানের বেলুচিস্তানে সোমবার রাতে নিখোঁজ হওয়া সেনাবাহিনীর বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে এবং এ দুর্ঘটনায় একজন শীর্ষ সেনা কমান্ডারসহ ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

লাসবেলা জেলার মুসা গোথের সাথে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

সশস্ত্র বাহিনীর গণসংযোগ বিভাগ থেকে টুইটারে জানানো হয়েছে, ল্যাফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলিসহ ছয়জন সেনা অফিসার ও সদস্য এ দুর্ঘটনায় নিহত হয়েছেন।

এতে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে- খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

বেলুচিস্তানের লাসবেলায় বন্যায় আক্রান্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালানোর এক পর্যায়ে বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ হারায়।

বিমানটিতেই ওই ৬ জনই ছিলেন।

পুলিশ সূত্র জানায়, যেখানে বিমানটি বিধ্বস্ত হয় সেটি ছিল একটি পাহাড়ি এলাকা। সেখানে কোনো গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয় বিধায় অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা খুব কঠিন হয়ে পড়েছে।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, সেখানে কেবল পাঁয়ে হেঁটে, মোটরসাইকেলে বা বিমান যোগাযোগের মাধ্যমে সেখানে যাওয়া যায়।

সূত্র : ডন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews