1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাঠ্যবইয়ে যেখানে ভুল নেই, সেটা নিয়েও মিথ্যাচার চলছে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পাঠ্যবইয়ে যেখানে ভুল নেই, সেটা নিয়েও মিথ্যাচার চলছে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৮ 0 বার সংবাদি দেখেছে
যশোর প্রতিনিধি // পাঠ্যবই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যেখানে ভুল নেই, সেখানেও ভুল নিয়ে মিথ্যাচার করছে একটি অপশক্তি। তারা দেশকে পিছিয়ে নিয়ে যেতে চায়। যারা মিথ্যাচার করছে সেই অপশক্তিকে ঐক্যবদ্ধ থেকেই প্রতিহত করবো। এসময় মিথ্যা অপপ্রচারে কান না দেয়ারও আহ্বান জানান দীপু মনি।

বৃহস্পতিবার যশোরে ৫১তম শীতকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে একশ্রেণির অপশক্তি পাঠ্যবইয়ে যে তথ্য নেই, সেই তথ্য আছে বলে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। আমাদের যদি ভুল থাকে, ভুল স্বীকার করে সংশোধন করবো। এরইমধ্যে যেখানে ভুল দেখা গেছে, তখনই দায়িত্বশীলদের দিয়ে সংশোধন করে দেয়া হয়েছে।

তিনি বলেন, নতুন ক্যারিকুলামের পাঠ্যবইয়ে কোথাও কোথাও ভুল থাকতে পারে। এগুলো সংশোধনের জন্য দুটি কমিটি করে দিয়েছি। ভুলগুলো চিহ্নিত হলে সঙ্গে সঙ্গে সংশোধন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews