1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পিরোজপুরে উপজেলা পরিষদের ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পিরোজপুরে উপজেলা পরিষদের ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদের নতুন ভবনের চারতলা থেকে পড়ে মো. জসিম (৩৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ভবনের চারপাশে সেফটি নেট স্থাপনের জন্য লোহার অ্যাঙ্গেল ঝালাইয়ের কাজ করার সময় টিনের শেড ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জসিম পাশের কাউখালী উপজেলার মো. ইদ্রিস আলীর ছেলে। জানা গেছে, নেছারাবাদ উপজেলা পরিষদের নতুন ভবনের পঞ্চম তলা নির্মাণের কাজ পেয়েছে পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কে কে এন্টারপ্রাইজ। ওই নির্মাণকাজের প্রস্তুতি হিসেবে ভবনের চারতলার চারপাশে সেফটি নেট স্থাপনের জন্য লোহার অ্যাঙ্গেল ঝালাইয়ের কাজ চলছিল।

শুক্রবার রাতে ভবনের পূর্ব পাশে টিনের শেডের ওপর বসে পাশের লোহার অ্যাঙ্গেলে ঝালাইয়ের কাজ করছিলেন জসিম। এ সময় হঠাৎ টিনের শেড ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান। পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাজের প্রতিনিধিত্বকারী মো. শামীম। তিনি বলেন, এটি সম্পূর্ণ দুর্ঘটনা। নিহতের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। পরিবার যেভাবে চাইবে, সেভাবেই সহযোগিতা করা হবে।

নেছারাবাদ উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রাইসুল ইসলাম বলেন, ভবনের পঞ্চম তলা নির্মাণের কাজ পেয়েছে পটুয়াখালীর কে.কে এন্টারপ্রাইজ। শুক্রবার রাতে সেফটি নেটের অ্যাঙ্গেল ঝালাইয়ের কাজ করার সময় ওই শ্রমিক ওপর থেকে পড়ে মারা যান। সেফটি বেল্ট পরে কাজ করলে হয়তো এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহিন আহমেদ বলেন, রাতে ওই শ্রমিককে হাসপাতালে আনার সময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। অস্থিরতাসহ তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশালে পাঠানো হয়।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ বলেন, পঞ্চম তলার নির্মাণকাজের প্রস্তুতি হিসেবে ভবনের চারপাশে সেফটি নেট তৈরির কাজ চলছিল। টিনের শেডের ওপর বসে অ্যাঙ্গেল ঝালাই করার সময় ওই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তার মৃত্যুর খবর জানতে পারি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews