1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পিরোজপুরে মোটরসাইকেল দুর্ঘটনা: নিহত ২, আহত ৬ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

পিরোজপুরে মোটরসাইকেল দুর্ঘটনা: নিহত ২, আহত ৬

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২০৪ 0 বার সংবাদি দেখেছে

পিরোজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ছয়জন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-হুলারহাট সড়কের ছোট খলিশাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার কাউখালী উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বদরপুর গ্রামের মতলেব হোসেনের ছেলে ইয়াছিন হোসেন (২০) ও একই জেলার মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আবু সালেহ মিয়ার ছেলে ইব্রাহিম হোসেন (৪০)।

জানা গেছে, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে জেলার সদর উপজেলার পিরোজপুর-হুলারহাট সড়কের ছোট খলিশাখালী এলাকায় দুই মোটরসাইকেলে রেস করছিল।

এসময় দুই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ইজিবাইকে গিয়ে ধাক্কা লাগে। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচ যুবক গুরুতর আহতসহ ইজিবাইকে থাকা দু’জন আহত হন।

এর মধ্যে ওই দিন সন্ধ্যার দিকে ইয়াছিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

আহতদের মধ্যে চারজনের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলায় এবং অন্যজনের বাড়ি পার্শ্ববর্তী ঝালকাঠির রাজাপুর উপজেলায়। তারা পৃথক দু’টি নিজস্ব মোটরসাইকেলে করে বন্ধুর নামে থাকা মামলার হাজিরা দিয়ে পিরোজপুর থেকে কাউখালির দিকে যাচ্ছিলেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। নিহতদের মৃত্যুর জন্য কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews