1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পেশোয়ারকে শীর্ষে রেখেই দেশে ফিরছেন নাহিদ-শরিফুল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

পেশোয়ারকে শীর্ষে রেখেই দেশে ফিরছেন নাহিদ-শরিফুল

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৬৪ 0 বার সংবাদি দেখেছে

স্পোর্টস ডেস্ক // পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে তাদের আরও একদিন রাখার অনুরোধের যথার্থতা প্রমাণ করলেন দুই টাইগার পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলাম। করাচিতে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে ২৪ রানের জয়ে বড় অবদান রাখেন এই দুই বোলার।

বিশেষ করে নাহিদ রানা ছিলেন দারুণ কার্যকর—৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। অন্যদিকে, উইকেটশূন্য থাকলেও শরিফুল ইসলাম ৪ ওভারে ২৭ রান দিয়ে দলের জয়ে রাখেন নিয়ন্ত্রিত ভূমিকা।

চলতি আসরে নাহিদ রানা এখন পর্যন্ত ৪ ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন, যেখানে তার ইকোনমি রেট মাত্র ৫.৪২। তুলনামূলকভাবে শরীফুল কিছুটা খরুচে—৫ ম্যাচে ২ উইকেট নিয়ে তার ইকোনমি ৭.৯৩।

এদিন ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পেশোয়ার। দলের পক্ষে শ্রীলংকার কুশল মেন্ডিস ৪০ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া ওপেনার মোহাম্মদ হারিস ১৭ বলে করেন ৩৮ রান।

১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুলতান সুলতানস থেমে যায় ৮ উইকেটে ১৭২ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন শান মাসুদ। পেশোয়ারের হয়ে বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম ৩০ রান দিয়ে নেন ৩ উইকেট।

এই জয়ের ফলে ছয় ম্যাচে অপরাজিত থেকে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পেশোয়ার জালমি। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মুলতান সুলতানস।

উল্লেখ্য, আগামীকালই দেশে ফেরার কথা নাহিদ রানা ও শরিফুল ইসলামের। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলে রয়েছেন দুজনই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews