1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফ্লোরিডায় বিমানে আগুন,বেঁচে গেলেন ২৯৪ আরোহী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু বাউফলে ছাত্রদল নেতার আকস্মিক মৃত্যু! উপজেলা জুড়ে শোকের ছায়া বেতাগীতে ব্যবসায়ীকে কুপিয়ে যখমের অভিযোগ গৌরনদীতে ইয়াবাসহ গ্রেফতার ১ গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সরকারি কবরস্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। ভিক্ষুকের কাছে সামান্য দামে ঔষধ বিক্রি করায় ঔষধের দেকান বন্ধ করে দিল ড্রাগ এ্যাসোশিয়েশন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : প্রতিমন্ত্রী মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা! আবারও যৌথ প্রযোজনায় শাকিব

ফ্লোরিডায় বিমানে আগুন,বেঁচে গেলেন ২৯৪ আরোহী

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // যুক্তরাষ্ট্রে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে এক ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয় ডেল্টা এয়ারলাইন্সের ২৯৪ জন যাত্রীবাহী একটি উড়োজাহাজ।

বিমানের এক ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে গেলে তাৎক্ষণিকভাবে আরোহীদের সরিয়ে নেওয়া হয়, ফলে শেষ মুহূর্তে প্রাণে বেঁচে যান সব আরোহী।

ফ্লোরিডায় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

সোমবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকালবেলা বিমানবন্দরের টারম্যাকে থাকা অবস্থায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ঘটনাটির সময় বিমানে ২৮২ জন যাত্রী ছাড়াও ১০ জন কেবিন ক্রু এবং ২ জন পাইলট ছিলেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানের ডান পাশের ইঞ্জিন থেকে ধোঁয়া এবং আগুন বের হচ্ছে। একইসঙ্গে যাত্রীরা জরুরি ইনফ্লেটেবল স্লাইড ব্যবহার করে দ্রুত নিচে নামছেন। রানওয়েতে উপস্থিত কর্মীরা যাত্রীদের নিরাপদে সরিয়ে আনতে সহায়তা করেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের পরপরই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কী কারণে এই আগুন লেগেছে, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়।

এ বিষয়ে ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, “বিমানটির দুটি ইঞ্জিনের একটির টেলপাইপে আগুন দেখা গেলে ফ্লাইট ক্রুরা দ্রুততার সঙ্গে যাত্রীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে। আমরা আমাদের যাত্রী ও কর্মীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিই।”

সংস্থাটি আরও জানায়, রক্ষণাবেক্ষণ বিভাগ প্রাথমিকভাবে বিমানটি পরিদর্শন করবে এবং এরপর এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

শেষমেশ দ্রুত পদক্ষেপ ও সুচারু ব্যবস্থাপনার কারণে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে, যা ফ্লোরিডার বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার দক্ষতা ও ডেল্টা ক্রুদের প্রস্তুতির প্রশংসনীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews