1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বঙ্গবন্ধু টানেলের টোল বক্সের আগে বাস উল্টে নিহত ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বঙ্গবন্ধু টানেলের টোল বক্সের আগে বাস উল্টে নিহত ১

  • প্রকাশিত : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে
চট্টগ্রাম প্রতিনিধি // চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সি-বিচ এলাকায় বঙ্গবন্ধু টানেলের টোল বক্সের আগে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে বাস উল্টে একজন নিহত হয়েছে। বাসটি বঙ্গবন্ধু টানেল হয়ে আনোয়ারা প্রান্তে যাওয়ার কথা ছিল।

 

শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুবরণকারী ব্যক্তি কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা। তার নাম আবুল হোসেন। এ ঘটনায় আরও ১৩ বাসযাত্রী গুরুতর আহত হয়েছে।

পুলিশ জানায়, বাসটি ( চট্ট মেট্রো- ১১-০৮৩২) বঙ্গবন্ধু টানেল হয়ে আনোয়ারা প্রান্তে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় এক বাসযাত্রীর মৃত্যু হয় এবং ১৫ জন আহত হয়। পরে রেকার দিয়ে বাসটি সরিয়ে নেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হয়েছে। আর বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নরুল আলম আশেক জানান, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews