1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় আ.লীগ নেতার নেতৃত্বে বিএনপিতে যোগ দিলেন ৫০ নেতা-কর্মী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবন: নদী, ইতিহাস ও সভ্যতার হাজার বছরের সাক্ষী প্রতিশ্রুতির চেয়ে বেশি করার চেষ্টা করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ব্যক্তি গ্রেপ্তার  গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান বরিশালে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক। ইলিশের রাজ্যেও ভরা মৌসুমে ইলিশের আকাল, প্রশ্নের মুখে মৎস্য বিভাগের নজরদারি বরিশালে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, নারী-পুরুষে চ্যাম্পিয়ন কোতোয়ালি ও কাউনিয়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কাউনিয়ায় তৎপর ওসি সনজিত বরিশালে গুরুদেবের ১০৩তম আবির্ভাব তিথি ও রাধাষ্টমী উদযাপন বাংলাবাজারে অবহেলিত শেরেবাংলা স্পোর্টিং ক্লাব সংস্কারের উদ্যোগ

বরগুনায় আ.লীগ নেতার নেতৃত্বে বিএনপিতে যোগ দিলেন ৫০ নেতা-কর্মী

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৪৮৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরগুনার আমতলীতে আওয়ামী লীগের ৫০ জন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে তারা আমতলী উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত থেকে বিএনপির সদস্য পদ নেন। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে এই অর্ধশত নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আমতলীর চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সফেজ উদ্দিন প্যাদা ও সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেনের নেতৃত্বে ৫০ জন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন ফকির, সদস্য সচিব তুহিন মৃধা, যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন খাঁন, ইলিয়াস খাঁন, সদস্য এইচ.এম. দেলোয়ারসহ পৌর বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে তারা বিএনপির সদস্য পদ গ্রহণ করেন।

এ বিষয়ে চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সফেজ উদ্দিন প্যাদা বলেন, ‌‌আওয়ামী লীগের জন্য অনেক ত্যাগ করেছি, কিন্তু মূল্যায়ন পাইনি।

সাধারণ মানুষের অধিকার হরণসহ আওয়ামী লীগের দুঃশাসন আর মুখ বুঝে সহ্য করতে না পেরে আমি আমার অর্ধশত নেতা-কর্মীকে নিয়ে স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছি। আমাকে কেউ জোর করেনি।

উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন ফকির বলেন, ‌আজ যারা অপশাসনের বিরুদ্ধে কথা বলার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের আমি সাধুবাদ জানাই। তাদের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকব বলে অঙ্গীকার করছি।

এ বিষয়ে আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শ মেনে আওয়ামী লীগ করেন, তারা কখনো দল বদলাতে পারেন না।

মূলত এরা সুযোগ সন্ধানী। কখনো এই দলে আবার কখনো ওই দলের সঙ্গ দেওয়াই এদের কাজ। এরা নিজেদের স্বার্থে দলকে ব্যবহার করে। নতুন স্বার্থে নতুন দলে যোগ দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews