1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত এক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

  • প্রকাশিত : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরগুনার পাথরঘাটায় ইজিবাইক-ইটবাহি টমটমের সংঘর্ষে হাসান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে দুইজন।

শুক্রবার (১৭ ফেরুয়ারি) সন্ধা ৬টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া-বাইনচটকী এলাকায় এ ঘটনা ঘটে। আহত, বেল্লাল (২৫) ও মন্টু মিয়া (৪৫)কে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত হাসান উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

আহত বেল্লালের বাড়ি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামের তৈয়ব আলীর ছেলে ও মন্টু মিয়া বরগুনা পোটকাখালী ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাইনচটকি ফেরিঘাট থেকে ইট বোঝাই একটি টমটম পাথরঘাটার উদ্দেশে আসছিল অপরদিকে থেকে বাইনচটকি যাওয়ার পথে আলিশার মোর এলাকায় যাত্রীবাহী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সংঘর্ষে ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়।

পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ শাহ আলম হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews