1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল কেডিসিতে গাঁজা পৌঁছে দিতে এসে উজিরপুরের ২ যুবক গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চরফ্যাশন শহরের প্রবেশমুখে দীর্ঘদিনের ময়লার ভাগাড় এখন ‘গ্রিন জোন’ কাজিরহাটে উন্নয়নের নামে আশ্বাসের বাণী বাতাসে ঝুলছে  পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা, হাসপাতালে চিকিৎসাধীন উজিরপুর – বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জলঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু বিপ্লব ও সংহতি দিবসে বরিশালে বিএনপির পৃথক সমাবেশ ও র‌্যালি বরিশালে সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি ব্রিজ নয় যেন মরণফাঁদ, ১৬ বছর ধরে পারাপার

বরিশাল কেডিসিতে গাঁজা পৌঁছে দিতে এসে উজিরপুরের ২ যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডের শহীদ আব্দুর রাজ্জাক কলোনীর (কেডিসি) দুই মাদক ব্যবসায়ী আসিফ এবং শাওনকে গাঁজা দিতে এসে ধরা পড়েছে দুই যুবক। উজিরপুর উপজেলার গুঠিয়া থেকে আগন্তক মিরাজ হোসেন (৩৮) এবং সমবয়সি আরিফুল ইসলাম সুজন ২ কেজির ওই গাঁজার চালানটি নিয়ে কেডিসি কলোনীতে ঢোকার চেষ্টার করছিলেন। তখন স্টীমারঘাট ফাঁড়ি পুলিশের ইনচার্জ শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাকে গাঁজাসমেত হাতেনাতে আটক করে।

পুলিশ জানায়, উজিরপুরের এই দুই যুবক এর আগেও একাধিকবার কেডিসি কলোনীর ব্যবসায়ীদের মাদক সরবরাহ করে গেছেন। বিশেষ মাধ্যম এসব তথ্য নিশ্চিত করে। এছাড়া যুবক মিরাজ এবং সুজন আবারও মাদকের চালান নিয়ে আসবেন এমন অপেক্ষায় ছিলেন। বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় স্টীমারঘাট ফাঁড়ি পুলিশের সেই শুভক্ষণ আসে।

এসআই শহিদুলের নেতৃত্বে পুলিশ টিম মিরাজ এবং সুজনকে কেডিসির অদূরে চাঁদমারীতে হাতেনাতে ধরে ফেলে। এবং তাদের সাথে থাকা ব্যাগে তল্লাশি করে স্কচটেপে মোড়ানো দুটি গাঁজার চালান উদ্ধার করে।

ফাঁড়ি পুলিশ জানিয়েছে, আটক দুই যুবক এর আগেও একাধিকবার মাদকের চালান নিয়ে কেডিসিতে এসেছেন। এছাড়া তারা অর্থের বিনিময়ে মাদক বরিশাল নগরীর বিভিন্ন স্থানে পৌঁছে দিতেন। বৃহস্পতিবার রাতেও একই উদ্দেশে নিয়ে বরিশালে আসেন। এবং একটা পর্যায়ে চাঁদমারীতে নেমে কীর্তনখোলা নদীতীরের সড়ক হয়ে কেডিসিতে প্রবেশের চেষ্টা করছিলেন। এমন সময় তাদের দুইজনকে পাকড়াও করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে স্বীকার করেছেন, ‘মাদকের চালানটি কেডিসি কলোনীর শাওন এবং আসিফকে পৌঁছে দিতে এসেছিলেন। এর আগেও কলোনীর ওই দুইজনকে একাধিকবার মাদক সরবরাহ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews