1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা বিষয়ে চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে মতবিনিময় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা বিষয়ে চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে মতবিনিময়

  • প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২৪৮ 0 বার সংবাদি দেখেছে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশ আণবিক শক্তি কমিশন এবং মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা বিষয়ে চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে দেশ ও বিদেশের স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক/চুক্তি স্বাক্ষরের চেষ্টা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় গত ১৩ জুলাই মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয় এর প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান, বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নজরুল ইসলাম খাঁন, বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ. এফ. এম. মাসুম রাব্বানী ও বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তানভীর আহমেদ বিমান বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন।

বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সাথে তাঁর কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. শফিউল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস, আইন অনুষদের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সুপ্রভাত হালদার, বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. হালিমা বেগম, গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক ও গণিত বিভাগের চেয়ারম্যান ড. সাখাওয়াত হোসেন, প্রক্টর ও পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. খোরশেদ আলম এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজ আলম এসময় উপস্থিত ছিলেন। উপাচার্যর সাথে মতবিনিময় শেষে বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ কর্তৃক আয়োজিত কর্মশালায় অতিথিবৃন্দ যোগদান করেন। তাঁরা শিক্ষার্থীদের গবেষণা সম্পর্কে ধারণা দেয়াসহ দেশ ও বিদেশে উচ্চশিক্ষা এবং গবেষণার সুযোগ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ^বিদ্যালয়ের গবেষণা সংসদের প্রধান উপদেষ্টা ড. খোরশেদ আলম, উপদেষ্টা ড. হালিমা বেগম, ড. মোহাম্মদ মাহফুজ আলমসহ গবেষণা সংসদের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews